এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখান পৃথক দুই স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার নিমতলা রেলস্টশনের এলাকা থেকে আনুমানিক ৩৫/৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রেল লাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় । পরে ঢাকা রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রেল পুলিশের এস আই ( উপ-পরিদর্শক) মো.কাইয়ুম আলী বলেন,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করছি রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে । তবে ময়নাতদন্তের পর রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।
অপরদিকে, সিরাজদিখান উপজেলার সিরাজদীখান গোডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়নের ভিটিগাও গোয়াল পাড়া এলাকায় রাস্তার পাশে নুরুল ইসলাম নামে (৬৫) এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ ।
শনিবার বিকাল সাড়ে ৩ টায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । পুলিশ মরদেহটি উদ্ধার করে । নুরুল ইসলাম সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগলিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার পুত্র।
সিরাজদিখান থানার ওসি মো.,হাবিবুর রহমান জানান, আজ দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় অটোচালক নুরুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তার অটোটি দুমড়ে মুচড়ে যায় । গুরুতর আহত নুরুল ইসলামকে অজ্ঞাত ব্যক্তি হাসপাতালে রওনা দিলে পথেই অটো চালক নুরুল ইসলাম মারা যায়, ঝামেলা এড়াতে মরদেহটি রাস্তায় ফেলে যায়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২৮ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।