এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতিতে বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত ৮৬টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ জুলাই) উপজেলার তিনটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত এসব পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ছয় দিন ধরে উপজেলার তিনটি আশ্রয়কেন্দ্রে দুর্গত পরিবারগুলো অবস্থান করছে। এর মধ্যে বলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ৪০টি পরিবার, হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ৬টি পরিবার এবং থানচি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ৪০টি পরিবার রয়েছে।
ত্রাণ হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি এবং ২০০ গ্রাম করে গুঁড়ো মরিচ, হলুদ ও ধনিয়ার প্যাকেজ দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, “টানা বর্ষণ ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে আশ্রয়কেন্দ্রগুলো চালু রাখা হয়েছে। সেখানে অবস্থানরত প্রতিটি পরিবারের খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্যসহ অন্যান্য সহায়তা পর্যায়ক্রমে প্রদান করা হবে। পাশাপাশি বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন।
ফেব্রু ২, ২০২৫
জুলাই ২৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।