এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে মার্কেট করতে যাওয়ার সময় অটোরিকশার গতিরোধ করে ইয়াছিন(২২) নামে এক যুবককে মারধর করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর মলঙ্গীপাড়া প্রাইমারী স্কুলের সামনে এই মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
আহত ইয়াছিন উপজেলার বালাশুর বাঘাডাঙ্গা এলাকার অহিদুল মুন্সীর ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, নিজ বাড়ী থেকে অটোরিকশা যোগে বালাশুর মার্কেটের উদ্দেশ্য রওয়ানা করে ঘটনাস্থলে পৌছলে পূর্ব শত্রুতার জেরে ধরে ঐ এলাকার রাহাদ(২২) নামে এক যুবকের নেতৃত্বে আরো অজ্ঞাতনামা ৭-৮ জন অটোরিকশার গতিরোধ করে ইয়াছিনকে এলোপাথারী মারধরসহ তার নাকে মুখে ঘুষি মেরে রক্তাক্ত জখম করে এবং পকেটে থাকা ঈদ মার্কেট করার নগদ টাকা নিয়ে যায়। এসময় আহতের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইয়াছিনকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায় রাহাতগং।
এব্যাপারে ইয়াছিন চিকিৎসা শেষে থানায় অভিযোগের প্রস্তুতি নেয়া হচ্ছে।
অক্টোবর ২৪, ২০২৫
জুন ২, ২০২৫
সেপ্টেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।