এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জ জেলায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সিরাজদিখান থানার মো. আব্দুল হান্নান। ২০২৬ সালের মার্চ মাসের পারফরম্যান্সের ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
৫ এপ্রিল (রবিবার) বেলা ১১টায় মুন্সীগঞ্জ পুলিশ লাইন ড্রিলসেটে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শ্রেষ্ঠত্বের স্মারক ও সম্মাননাপত্র ওসি মো. আব্দুল হান্নানকে প্রদান করেন পুলিশ সুপার নিজেই।
সিরাজদিখান থানা এলাকায় অপরাধের হার হ্রাস, মাদকবিরোধী অভিযানে সাফল্য এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় জেলা পুলিশ তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিচুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. আনোয়ার পারভেজ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিনসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই স্বীকৃতির পর এক প্রতিক্রিয়ায় ওসি মো. আব্দুল হান্নান বলেন, "এই অর্জন আমার একার নয়, এটি সিরাজদিখান থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। এ সম্মাননা আমাকে ভবিষ্যতে জনসেবায় এবং আইনশৃঙ্খলার উন্নয়নে আরও বেশি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।