এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র রমজান মাস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চোরমর্দন যুব দাতব্য সংস্থা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং চোরমর্দন ঈদগাঁ ও কবরস্থান কমিটির সভাপতি হাজী ফজলুল করিম মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শাহাদাৎ শিকদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. আল আমিন শিকদার, মো. রায়হান জামিল দিপু, ইউপি সদস্য মো. ইকবাল দিদার, রেনেটা কোম্পানির ডেপুটি সেলস ম্যানেজার এ. কে. এম ফজলুল হক রুবেল, মো. আনোয়ার মৃধা, মো. সেলিম মৃধা, যুবদল নেতা এ আর মানিক, আসলাম খান, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল আলিম হাওলাদার, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম রানা ও সদস্য হারুণ শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিত্তবানদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি পরিবারকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।