এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে ফার্মেসী ব্যবসায়ীসহ দুইজনকে হত্যার উদ্দেশ্য হাতুরি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।
সম্প্রতি (শুক্রবার) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দিরের পশ্চিম পাশে মেলায় এ হামলা ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহতবস্থায় ফার্মেসী ব্যবসায়ী ইফতিয়াক(২৩) ও তার বন্ধু রাতুল(২৩)কে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আহত ইফতিয়াক শেখনগর এলাকার ব্যবসায়ী ইকবাল হোসেনের ছেলে ও রাতুল একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে হামলাকারী জসিমকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, শেখরনগর ফার্মেসী ব্যবসায়ী ইশতিয়াক কালী মন্দিরের গেইটের সামনে থাকা ফার্মেসী রাত সোয়া ১২ টার দিকে বন্ধ করে বাড়ীতে রওয়ানা হয়। রাত সাড়ে ১২ টার দিকে মন্দিরের পশ্চিম পাশে মেলায় পৌছলে আসামী জসিমের সাথে ইফতিয়াকের বন্ধু রাতুলের ধাক্কা লাগলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
এসময় ইফতিয়াক তর্কবির্তক থামাতে গেলে আসামী জসিম ফোনের মাধ্যমে সকল আসামীদের ডেকে এনে হাতে চাপাতি, হাতুরি, লোহার রড, কাঠের ডাসা, হকিস্টিক নিয়ে ইফতিয়াক ও তার বন্ধু রাতুলকে হত্যার উদ্দেশ্য তাদের উপর হামলা চালায়। আসামী আবেদ আলীর হুকুমে জসিমসহ অন্যান্যরা আসামীরা হাতুরি, চাপাতি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ইফতিয়াকের মাথার খুলি,হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আহত করে।
এসময় ইফতিয়াকের সাথে থাকা প্রায় নগদ সাড়ে তিন লক্ষ টাকা, মোবাইল রিচার্জ কার্ড ও মোবাইল সেট নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
মামলার তদন্তকারী অফিসার শেখরনগর পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক(এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, মামলার এজাহার নামীয় পলাতক আসামীদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ১৮ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।