এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) বলৎকারের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী পৌরসভার গ্রেপ্তার মোহাম্মদ মারুফ (২২) চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মারুফ উপজেলার একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক। তিনি দীর্ঘ দিন থেকে মাদরাসার হিফজ বিভাগের ছাত্রদের সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। ভুক্তভোগী শিক্ষার্থী একই মাদরাসার ছাত্র। গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে মাদরাসার ছাত্ররা সেহরী খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই সময় অভিযুক্ত শিক্ষক ভিকটিমকে ঘুম থেকে ডেকে তুলে দেয়। একপর্যায়ে তাকে বলৎকারের চেষ্টা করে। ঈদের ছুটিতে নির্যাতিত শিক্ষার্থী বাড়ি এলে তার পরিবারকে বিষয়টি অবহিত করে। ঘটনার ১০দিন পর বৃহস্পতিবার দুপুরের ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেন। ওই মামলায় মারুফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদুল ইসলাম, শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মামলা ও শিক্ষককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
অক্টোবর ১৮, ২০২৪
সেপ্টেম্বর ৬, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।