ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনে কর্মসূচি আগামীকাল

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৪ নভেম্বর, ২০২৬ ২:৫৪ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনে কর্মসূচি আগামীকাল

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর শহরের দক্ষিণ কালীবাড়ীতে অবস্থিত সেবা মহিলা সমিতির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নারী সংগঠনসমূহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন ‘দুর্বার’ ও নারীপক্ষের সহযোগিতায় ফরিদপুর জেলার বিভিন্ন নারী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে জেলা প্রতিনিধি হিসেবে মনোয়ারা রহমান এবং অঞ্চল সভানেত্রী হিসেবে ফারজানা মোরশেদ মিতাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

কর্মসূচিটি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।