এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মালবোঝাই ট্রলি ও দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই খালাতো ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), একই গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং সুনানের আপন খালাতো ভাই সাজিদ (২৩)।
আহতরা হলেন—কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।
**প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,** সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে পাঁচ আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জয়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, শান্ত ও মাহফুজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বজনরা চিকিৎসকদের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনায় নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। মাহফুজুর রহমান বর্তমানে খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আহত দুই খালাতো ভাই সুনান মাঝী ও সাজিদের সঙ্গে থাকা মোবাইল ফোন বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে রাতে পরিবারের সঙ্গে যোগাযোগ হলে তাদেরও আশঙ্কাজনক অবস্থায় খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে দুজনেরই মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, খবর পাওয়া মাত্রই তাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জানান, দুর্ঘটনার পর চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দুজনকে এবং পরবর্তীতে বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নভেম্বর ১১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।