এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের কোনাবাড়ীতে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকার অন্তত আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে কোনাবাড়ীর জরুন এলাকার ‘ইসলাম গার্মেন্টস’ ও ‘রিপন নীট ওয়্যার লিমিটেড’-এর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলাম গার্মেন্টসের এক নারী শ্রমিককে কারখানার কর্মকর্তারা মারধর করেছেন এবং পরে তার মৃত্যু হয়েছে—সকালে এমন একটি খবর কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে। এর জেরে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। সকাল পৌনে ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহত ওই নারী শ্রমিক জানান, কারখানার গেটে দাঁড়িয়ে থাকার সময় ইসলাম গার্মেন্টস লি. ইউনিট-২ এর ইনচার্জ শরিফ, এপিএম নয়ন ও তানিয়াসহ কয়েকজন স্টাফ অতর্কিতভাবে তাকে বেধড়ক মারধর করেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যান।
কোনাবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক জানান, চিকিৎসাধীন ওই নারী শ্রমিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা দাগ রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত এবং বড় ধরনের কোনো শারীরিক ঝুঁকি নেই।
মৃত্যুর বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে ইসলাম নীট ডিজাইন লিমিটেড ইউনিট-২ এর এক প্রশাসনিক কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, “শ্রমিক নিহতের খবরটি পুরোপুরি গুজব। সংশ্লিষ্ট নারী শ্রমিক সুস্থ আছেন এবং তিনি বাসায় অবস্থান করছেন। তবে এই গুজবের কারণে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে এলাকার প্রায় আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।”
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন বলেন, “নারী শ্রমিকের মৃত্যুর খবরটি একটি নিছক গুজব। সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।”
নভেম্বর ১৮, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।