এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরে আয়োজিত লংমার্চ কর্মসূচিতে যোগ দিতে পঞ্চগড় থেকে শতাধিক বাস ও মাইক্রোবাসের বিশাল গাড়িবহর নিয়ে রওনা হয়েছেন জামায়াতে ইসলামীর প্রায় পাঁচ হাজার নেতাকর্মী।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেনের নেতৃত্বে পঞ্চগড় জেলা সদর থেকে গাড়িবহরটি রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
যাত্রা পথে বোদা উপজেলা অতিক্রম করে দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহরটি দেবীগঞ্জে পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত বিরতির পর নেতাকর্মীরা পুনরায় রংপুরের অভিমুখে যাত্রা অব্যাহত রাখেন।
দলীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের পাঁচটি উপজেলা থেকেই জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। রংপুরের লংমার্চ সফল করতে শতাধিক বাস ও মাইক্রোবাসে করে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী সুশৃঙ্খলভাবে সেখানে যাচ্ছেন। জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত লংমার্চ কর্মসূচিতে যোগ দিয়ে তারা তাদের দাবি-দাওয়া তুলে ধরবেন।
সেপ্টেম্বর ৭, ২০২৬
সেপ্টেম্বর ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ইসলাম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।