এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলনের (মজলিসে শুরা অধিবেশন) মাধ্যমে নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এতে গোপন ভোটের মাধ্যমে রাসেল সরদার মেহেদী সভাপতি এবং মাওলানা সৈয়দ মুহাম্মাদ ইমরান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত এ কমিটি ২৫ সদস্য বিশিষ্ট।
শুক্রবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি রাসেল সরদার মেহেদীর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হযরত শেখ সামসুল আলম মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. মো. সিরাজুল ইসলাম এবং সহ-প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা হাফিজুর রহমান।
সম্মেলন পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন আগৈলঝাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া, সহ-সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আল-আমিন হোসেন ঝন্টু মোল্লা, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. আবু ইউসুফ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে মজলিসে শুরার সদস্যদের প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
এতে সভাপতি পদে রাসেল সরদার মেহেদী ও সাধারণ সম্পাদক পদে মাওলানা সৈয়দ মুহাম্মাদ ইমরান পুনঃ/নির্বাচিত হন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি মো. পারভেজ মিয়া, মাওলানা আব্দুল জলিল ও গোলাম মাহমুদ হাওলাদার; যুগ্ম সাধারণ সম্পাদক আনিচুর রহমান এবং সহকারী সাধারণ সম্পাদক মুফতী বায়েজিদ হুসাইন। সবশেষে শীর্ষ নেতৃবৃন্দ নবগঠিত ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
সেপ্টেম্বর ১৪, ২০২৬
মার্চ ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।