এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি প্রসঙ্গে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে।”
শনিবার সকালে গাজীপুরের ভোগরা বাইপাস সড়কে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা-রংপুর লংমার্চ’-এর উদ্বোধনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের এই লংমার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার এবং আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর আন্দোলন। আমরা কোনো সংকীর্ণ দলীয় স্বার্থে রাজপথে নামিনি; কোটি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণভোটের গণরায় নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মসূচি। দেশের মানুষকে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। ইনশাআল্লাহ, জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।” এ সময় তিনি আন্দোলনের সমর্থনে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং অবিলম্বে গণদাবি মেনে নিতে সরকারের প্রতি তাগিদ দেন।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিয়ে বক্তব্য দেন।
পথসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, “আমরা দেশের কিংবা সরকারের বিরুদ্ধে নই। আমরা চাই সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র। কিন্তু বর্তমান সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশকে সঠিক পথে চালাতে হলে প্রয়োজনীয় সংস্কার করতেই হবে।”
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “উত্তর জনপদের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেই ১১ দল রাজপথে লংমার্চ শুরু করেছে। জনগণের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প পথ নেই।” তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, এ নিয়ে কোনো টালবাহানা বরদাশত করা হবে না।
উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
জুলাই ১৩, ২০২৬
ডিসেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ইসলাম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।