এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টেকসই জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সম্প্রতি বিদ্যুৎ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
যেসব ভবনে সৌর প্যানেল বসবে
নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের মালিকানাধীন অন্যান্য স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এর মধ্যে রয়েছে জেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো এবং সংশ্লিষ্ট হাট-বাজারের ভবনসমূহ। প্রতিটি স্থাপনায় নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
অর্থায়ন ও বাড়তি আয়ের সুযোগ
এই প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদগুলো তাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অথবা নিজস্ব রাজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করতে পারবে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট ভবনের নিজস্ব চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। নেট মিটারিং নির্দেশিকা অনুযায়ী, জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে বিল পাবে জেলা পরিষদ। এর ফলে বিদ্যুৎ খরচ সাশ্রয়ের পাশাপাশি পরিষদের রাজস্ব আয় বৃদ্ধির একটি নতুন ক্ষেত্র তৈরি হবে।
বাস্তবায়ন কৌশল ও রক্ষণাবেক্ষণ
যেসব জেলা পরিষদ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ, তারা নিজস্ব রাজস্ব ও এডিপির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে এবং প্রয়োজনে বাণিজ্যিকভাবে এর সম্প্রসারণ করতে পারবে। অন্যদিকে, অপেক্ষাকৃত দুর্বল জেলা পরিষদগুলো বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত সোলার কোম্পানির আর্থিক ও কারিগরি সহায়তায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন গাইডলাইন’ অনুসরণ করে কাজ সম্পন্ন করবে।
এছাড়া, সৌর প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বাধ্যতামূলক দ্বিপক্ষীয় চুক্তি করারও নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়সীমার (৩১ জানুয়ারি ২০২৭) মধ্যে এই কার্যক্রম সফলভাবে শেষ করতে জেলা পরিষদগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ইসলাম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।