এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং এই খাতে তাঁদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চালু হতে যাচ্ছে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এই বিশেষ বাসে শুধু নারী যাত্রীরাই চলাচল করতে পারবেন। বাস পরিচালনার ক্ষেত্রেও থাকবে নারীদের আধিপত্য—চালক ও কন্ডাক্টর উভয় দায়িত্বই পালন করবেন নারীরা।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পরপরই বাসগুলো রাজধানীর নির্ধারিত রুটগুলোতে নিয়মিত চলাচল শুরু করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, রাজধানীজুড়ে নারী যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্যময় ও শতভাগ নিরাপদ গণপরিবহন নিশ্চিত করাই এই সেবার মূল উদ্দেশ্য। পাশাপাশি পরিবহন খাতে নারীদের সম্পৃক্ততা ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফেব্রু ১৩, ২০২৬
জানু ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।