এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ‘৮ বীর’-এর প্রশিক্ষণ এলাকায় গিয়ে তিনি মাঠপর্যায়ের এই মহড়া ও রণকৌশল পর্যবেক্ষণ করেন।
সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে প্রশিক্ষণ এলাকায় পৌঁছান। সেখানে তিনি সেনাসদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধপ্রস্তুতির বিভিন্ন দিক ঘুরে দেখেন।
পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) প্রধানমন্ত্রীকে চলমান প্রশিক্ষণ, কৌশলগত প্রস্তুতি ও মহড়ার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী সেনাসদস্যদের একটি ‘রেইড’ মহড়া এবং মৌখিক অপারেশনাল নির্দেশনা (ভার্বাল অর্ডার) উপস্থাপন প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী সেনাসদস্যদের যুদ্ধক্ষেত্রের অবস্থান, রণকৌশল প্রয়োগ ও সমরাস্ত্রের ব্যবহার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি নিজে একটি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন স্থানে দায়িত্বরত সেনাসদস্যদের খোঁজখবর নেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি মাঠে সেনাসদস্যদের জন্য প্রস্তুতকৃত সাধারণ খাবার গ্রহণ করেন এবং তাঁদের সাথে চা চক্রে অংশ নিয়ে কিছু সময় কাটান।
উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রতীক।" জাতীয় নিরাপত্তা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। সেই সাথে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারেকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এপ্রিল ৯, ২০২৬
জুলাই ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।