এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করে সংকটের অবসান ঘটানো সরকারের দায়িত্ব।
রবিবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার দুঃখজনক ও নিন্দনীয়। এতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন—এটি অত্যন্ত বেদনাদায়ক।’
তিনি আরও বলেন, শিক্ষকরা জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। তাদের প্রতি আরও সহনশীল ও মানবিক আচরণ কাম্য। সরকারের উচিত তাদের দাবিগুলোকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধান করা।
গোলাম পরওয়ার বলেন, ‘এদিকে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, যা শিক্ষার্থী, অভিভাবক ও গোটা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে; এই সময় শিক্ষাব্যবস্থা অচল হয়ে পড়লে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা।’
তিনি সরকার ও শিক্ষক উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানান।
সেপ্টেম্বর ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।