এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীজুড়ে টানা বর্ষণ ও তীব্র জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এই বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে ঢাকার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনি (প্রি-টেস্ট) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ রোববার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠান তাদের রোববারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বেশ কিছু প্রতিষ্ঠান শিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করে এই সিদ্ধান্ত গ্রহণ করে। জেলা শিক্ষা কর্মকর্তা আরও জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালের শিফটের পরীক্ষা নিতে পারলেও দুপুরের পরীক্ষাগুলো স্থগিত করতে বাধ্য হয়েছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান উভয় বেলার পরীক্ষাই স্থগিত ঘোষণা করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই কারণে পরীক্ষা স্থগিত করেছে ধানমন্ডি কামরুন্নেছা স্কুল এবং মিল্লাত হাই স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখা।
উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিছু পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজের একাদশ শ্রেণির পরীক্ষাসহ অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষাও স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করা হয়েছে।
অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, পুরান ঢাকার শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় (প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখা) এবং মনিপুর উচ্চ বিদ্যালয় রোববারের সব পরীক্ষা স্থগিত করেছে।
মিরপুরের বিসিআইসি কলেজ তাদের চতুর্থ, ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির পরীক্ষা স্থগিত করেছে। একই এলাকার সিদ্ধান্ত হাইস্কুল এবং মতিঝিল কলোনি হাইস্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখাও আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।
এছাড়া স্থগিতের তালিকায় রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) এবং ঢাকার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নোটিশ বোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিশিয়াল পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। স্থগিত হওয়া এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এপ্রিল ৪, ২০২৬
জুন ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১২ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১২ জুলাই, ২০২৬
জাতীয় | ১২ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক | ১২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।