এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে দায়ের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে বিচারক অন্য মামলার কাজে ব্যস্ত থাকায় শুনানির জন্য নতুন এই তারিখ নির্ধারণ করা হয়। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট (বাড়ি নং- ৫এ ও ৫বি, বর্তমান- ১১৩/১১বি, সড়ক- ৭১) কোনো মূল্য পরিশোধ ছাড়াই অবৈধভাবে দখল ও রেজিস্ট্রি করে নেন। এই ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। গত ১৮ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে 'রেড নোটিশ' জারির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। গত ৮ এপ্রিল মামলাটি বিচারের জন্য বর্তমান আদালতে বদলি করা হয়।
উল্লেখ্য যে, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন আদালত।
জুন ২৪, ২০২৬
ডিসেম্বর ২০, ২০২৫
জুন ২১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।