এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। গতকাল রোববার (১২ জুলাই) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।
দিবসটি উদযাপন উপলক্ষে আত্রাই উপজেলার সদর ক্লিনিক এবং প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ সেবা দান কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এই কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবা প্রদানের জন্য নেওয়া হয়েছে বিশেষ বিশেষ ব্যবস্থা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ খায়রুল আলম দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধিশালী সমাজ গঠনে পরিকল্পিত পরিবারের ভূমিকা অপরিসীম। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
তিনি মাঠপর্যায়ের কর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। আত্রাই উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যে বিশেষ সেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে, আমি আশা করি সাধারণ জনগণ এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পরিবার পরিকল্পনা কর্মী, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সদস্য মোছা. রিমা খাতুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কেন্দ্র ও মাঠকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শ্রেষ্ঠ কেন্দ্র নির্বাচিত হয় পাঁচুপুর ইউনিয়ন ও কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এছাড়া ব্যক্তিগত ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ কর্মীরা হলেন, কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ সাব-অ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. ময়নুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. সুরাইয়া সুলতানা, পাঁচুপুর ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শহিদুল ইসলাম এবং ২/খ ইউনিটের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী শাহানাজ পারভীন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ আগস্ট, ২০২৬
মাগুরা | ২৭ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।