এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের পুলিশ বাহিনীকে আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি যেন দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। অতীতের মতো আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশ সদস্যদের রক্তে রঞ্জিত করতে না পারে, সরকার সেই ব্যবস্থা নিশ্চিত করেছে।
রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সেই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইনস, যেখানে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ঘুমন্ত পুলিশ সদস্যদের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেদিন মাতৃভূমিকে রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন অনেক বীর পুলিশ সদস্য। ঠিক ওই সময়েই চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলে রাজারবাগের পুলিশ সদস্যরা হানাদারদের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তোলেন।’
সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্বৈরাচার পুলিশ বাহিনীকেও রক্তে রঞ্জিত করেছিল। দেশের মানুষ দীর্ঘদিন ধরে গুম, খুন, মামলা ও হামলার মতো ভয়াবহ দুঃশাসন সহ্য করেছে। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে ইতিহাসের সেই জঘন্যতম ফ্যাসিবাদের পতন ঘটায়। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের এই নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে।’
স্বাধীনতার প্রথম প্রহরে পুলিশের রক্তে রঞ্জিত রাজারবাগের মাটিতে দাঁড়িয়ে পুলিশ বাহিনীকে দেশপ্রেম ও জনগণের কল্যাণে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুলিশের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, গত ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে পুলিশ সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। তবে আগামী দিনে তাঁদের দায়িত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ। পুলিশের ভালো কাজের ওপরই দেশের এগিয়ে যাওয়া নির্ভর করছে। বর্তমানে জনগণের নিরাপত্তা বিধান করাই পুলিশ বাহিনীর সবচেয়ে বড় দায়িত্ব।
আন্তর্জাতিক অঙ্গনে পুলিশের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ পুলিশ অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক অঙ্গনের মতো দেশের ভেতরেও তাঁদের ভালো কাজ করতে হবে—এটাই জনগণের প্রত্যাশা।
বক্তব্যের শেষে র্যাব ও পুলিশ বাহিনীর যেসব সদস্য নিজেদের মেধা, মনন ও শ্রম দিয়ে দেশ ও সমাজের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতি অভিবাদন জানান প্রধানমন্ত্রী। আগামী দিনে তাঁরা আরও ভালো করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এপ্রিল ২, ২০২৬
জুন ১৪, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ২৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।