এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে সিএসএস (CSS)-এর প্রতিষ্ঠাতা ও স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে উপজেলার স্থানীয় ব্রাঞ্চ কার্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএস কুষ্টিয়া জোনের ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক তাপস ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাবিথী স্কুলের শিক্ষক উম্মে কুলসুম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম, ব্যবসায়ী প্রতিনিধি আবু তালেব, বিএম দেবাশিস বসু এবং এবিএম প্রহ্লাদ।
এছাড়াও ক্যাম্পে সহযোগিতা ও উপস্থিতিতে ছিলেন ফিল্ড অফিসার রবিউল, জহিরুল, মোজাফফর, বিপ্লব ও সজীব খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায় ও সাধারণ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা শেষে রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়েছে। আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবায় সিএসএস সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ভবিষ্যতেও এমন জনহিতকর ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।