এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় গুজব ছড়িয়ে এক ট্রাকচালককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় সাজেদুল মৃধা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ও মোবাইলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার তালমা ইউনিয়নের বিনলালিয়া নতুন বাজার এলাকায় ওই ট্রাকচালকের বিরুদ্ধে ‘মানুষ চাপা দিয়ে পালিয়ে আসার’ মিথ্যে অভিযোগ তুলে গুজব ছড়ানো হয়। এই গুজবের ভিত্তিতে স্থানীয় একদল লোক উত্তেজিত হয়ে ট্রাকচালক হান্নান শেখকে বেধড়ক মারধর করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নৃশংস ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের ধারণ করা মোবাইল ভিডিও সংগ্রহ করে। ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার পর অভিযান চালিয়ে সাজেদুল মৃধাকে গ্রেফতার করে নগরকান্দা থানা পুলিশ।
অভিযানটি পরিচালনা করেন নগরকান্দা থানার এসআই সনাতন কুমার মন্ডল ও তার সহযোগী ফোর্স।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, "ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করার কাজ চলছে। অতি দ্রুত তাদেরও আইনের আওতায় আনা হবে।" সেই সঙ্গে তিনি সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার এবং যেকোনো গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
অক্টোবর ২৮, ২০২৫
এপ্রিল ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।