এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেসরকারি সংস্থা বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরামের (বিএফএফ) সভাকক্ষে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন।
সভায় দিবসের তাৎপর্য ও মূল বিষয়ের ওপর ধারণাপত্র পাঠ করেন বিথি আক্তার। বিএফএফ-এর মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা রুম্মানা ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে বক্তব্য দেন বিএফএফ-এর সংগঠিত নারী দলের সদস্য রেহেনা বেগম ও খোদেজা বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নিতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমবায়ের কোনো বিকল্প নেই। বিশেষ করে তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং বৈষম্যহীন সমাজ গঠনে সমবায়ভিত্তিক উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও যুগোপযোগী করার আহ্বান জানান।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১২ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১২ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।