এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফরিদপুর জেলা শাখা তাদের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে।
সংগঠনের সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন পদে প্রার্থীদের মনোনয়ন প্রদান করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট খন্দকার লুৎফর রহমান পিলু। সহ-সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম নানু ও অ্যাডভোকেট তারেক আইয়ূব খান।
সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মৃধা এবং সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ এয়ার আলী। অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম মনসুর নান্নু ও অডিট সম্পাদক পদে অ্যাডভোকেট সেলিমুজ্জামান রুকুকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন, প্রচার, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. হাসান আলী ব্যাপারী এবং তথ্য প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জাফর আলী মনোনয়ন লাভ করেছেন।
কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত প্রার্থীরা হলেন— অ্যাডভোকেট রাকিবুল ইসলাম বিশ্বাস, অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন, অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাস, অ্যাডভোকেট মুরাদ আহসান মুসা ও অ্যাডভোকেট আবু নাঈম জুয়েল।
বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মৃধা ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. শফিউদ্দিন মুন্সী (শফিক) স্বাক্ষর করেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে আইনজীবীদের সমর্থনে তাদের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়ে আইনজীবী সমিতির উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নভেম্বর ১০, ২০২৫
জুলাই ১১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।