এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে উদযাপিত হয়েছে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং বিভিন্ন বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজন করা হয় র্যালি ও আলোচনা সভা।
ফরিদপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, শামসুল ইসলাম আল বরাটি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
বক্তারা বলেন, অটিজম সম্পর্কে সমাজে সচেতনতা বাড়াতে হবে। অটিজমে আক্রান্ত ব্যক্তিদের অধিকার ও সম্ভাবনাকে সম্মান জানিয়ে, তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা। একই সঙ্গে তারা রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল সকল পক্ষকে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বিনোদন | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।