এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আসছে ১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী মহা পবিত্র উরস শরীফ। ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারি (২৬, ২৭, ২৮ ও ২৯ পৌষ), ১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বওলী হযরত খাজা বাবা ফরিদপুরী (কুঃছেঃ আঃ) কেবলাজান হুজুরের এই বার্ষিক আধ্যাত্মিক মহাসমাবেশ।
বুধবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে দরবার শরীফের গদিনশীন আলহাজ্ব হযরত খাজা মাহফুজুল হক (মিয়া ভাইজান) মোজাদ্দেদী ছাহেব জাকেরান–আশেকান ও ভক্তবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উরসের তারিখ ঘোষণা করেন। এ সময় ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উল্লেখ্য, বাংলা ১৩৫৪ সাল থেকে আটরশি গ্রামের এই পবিত্র দরবার শরীফে নিয়মিতভাবে মহা পবিত্র উরস শরীফ উদযাপিত হয়ে আসছে। প্রতি বছর দেশ–বিদেশ থেকে লক্ষ লক্ষ জাকেরান, আশেকান ও ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়ে আধ্যাত্মিক প্রশান্তি লাভ করে থাকেন।
ইতোমধ্যে দরবার শরীফের বিভিন্ন শাখা ও গ্রুপের সমন্বয়ে উরস উপলক্ষে প্রস্তুতিমূলক কাজ জোরদার করা হয়েছে।
চার দিনব্যাপী এই আধ্যাত্মিক সমাবেশে ওয়াক্তিয়া নামাজ, নফল ইবাদত-বন্দেগী, পবিত্র কোরআন তেলাওয়াত, মোরাকাবা, মোশাহেদা, জিকির-আসকার ও তরিকতের ওজিফা পাঠে মগ্ন থাকবেন জাকেরান–আশেকান ও মুমিন মুসলমানেরা। পাশাপাশি দিন-রাতব্যাপী চলবে রাসুলে পাক (সাঃ) ও অলিয়া–আউলিয়াদের আদর্শ ভিত্তিক ওয়াজ–নসিহত।
উরসের তারিখ ঘোষণাকালে আলহাজ্ব হযরত খাজা মাহফুজুল হক (মিয়া ভাইজান) মোজাদ্দেদী ছাহেব বলেন, “বিশ্বব্যাপী ঘনিয়ে ওঠা মানবিক সংকটের প্রেক্ষাপটে এবারের উরস শরীফ অত্যন্ত গুরুত্ববহ। আল্লাহতায়ালার মহান অনুগ্রহে এই মহামিলনমেলা শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেবে।”
তিনি আরও বলেন, “হিংসা–হানাহানি, দ্বন্দ্ব–সংঘাতের বিপরীতে শুভজ্ঞান, শুভবুদ্ধি ও মানবিক চেতনাকে জাগ্রত করে সমাজকে শান্তির পথে পরিচালিত করাই উরসের প্রধান উদ্দেশ্য।”
চার দিনব্যাপী এই মহাপবিত্র সমাবেশে লাখো ভক্তের আগমনে আবারও মুখরিত হয়ে উঠবে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।