এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী দুই শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার সকালে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে লিখিত ও মৌখিক পরীক্ষা, ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেধা যাচাই পরীক্ষায় প্রাথমিক ও জুনিয়র গ্রুপে মোট ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক শাখায় প্রথম স্থান অর্জন করেন লোহাচুড়া গ্রামের সন্তান ও নওগাঁ কেডি স্কুলের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল সাজিদ। আর জুনিয়র শাখায় প্রথম স্থান অধিকার করেন রনসিঙ্গা গ্রামের সন্তান ও রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাইফ রহমান।
শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. খবিরুল ইসলাম। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের কলম, ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় বিশিষ্টজনেরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সুনামগঞ্জ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।