এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আসন্ন অন্তর্বর্তীকালীন কমিটিতে কাপ্তাই উপজেলা থেকে সদস্য পদে ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছেন মানবিক ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব অজিত কুমার তঞ্চঙ্গ্যা। দীর্ঘ সরকারি কর্মজীবন শেষে বর্তমানে তিনি পাহাড়ের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে তিনি স্থানীয়দের কাছে এক অনন্য আস্থার নাম হয়ে উঠেছেন।
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি তঞ্চঙ্গ্যা পাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন অজিত কুমার তঞ্চঙ্গ্যা। তাঁর পিতা মৃত শ্লোকধন তঞ্চঙ্গ্যা এবং মাতা কন্যাবি তঞ্চঙ্গ্যা। ১৯৮৯ সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তরে 'স্টোর কিপার' হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ ২৭ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর, ২০১৬ সালে তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তাঁর এই সুদীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাই বর্তমানে তাঁর সামাজিক ও সাংগঠনিক নেতৃত্বের মূল শক্তি।
সমাজ ও ধর্মের কল্যাণে তাঁর পদচারণা বেশ উজ্জ্বল। নিজ সম্প্রদায়ের অধিকার আদায়ে কাজ করা অজিত কুমার তঞ্চঙ্গ্যা বর্তমানে ‘বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস)’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এবং কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংস্থাটির সাংগঠনিক ও সাধারণ সম্পাদক হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে তিনি ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি এবং ওয়াগ্গা-সাপছড়ি শ্মশান রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সামাজিক দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, পার্বত্য অঞ্চলের উন্নয়নের প্রধান শর্ত হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। অজিত কুমার তঞ্চঙ্গ্যা দীর্ঘদিন ধরে কাপ্তাইয়ের পাঁচটি ইউনিয়নের সব সম্প্রদায়ের মানুষের বিপদে-আপদে ছায়ার মতো পাশে দাঁড়িয়েছেন। তাঁর বিনয়ী আচরণ ও নির্লোভ মানসিকতা পাহাড়ি ও বাঙালি—উভয় জনগোষ্ঠীর কাছে তাঁকে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলেছে। রাজনৈতিক মাঠেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং (রাঙ্গামাটি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কেন্দ্র পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে তাঁর সাংগঠনিক ও সমন্বয় ক্ষমতা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।
কাপ্তাইয়ের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর যোগ্য প্রতিনিধি হিসেবে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও জনসেবামূলক কর্মকাণ্ড বিবেচনা করে সরকার তাঁকে রাঙ্গামাটি জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন সদস্য হিসেবে মনোনীত করবে। এলাকাবাসীর দৃঢ় বিশ্বাস, অজিত কুমার তঞ্চঙ্গ্যার অন্তর্ভুক্তি কাপ্তাইয়ের সামাজিক কাঠামোকে আরও সুদৃঢ় করার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে এক নতুন মাত্রা যুক্ত করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।