এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশে তৈরি হয়েছে চরম উত্তেজনা। নিরাপত্তার স্বার্থে এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার প্রবাসী যাত্রী।
রোববার (১ মার্চ) সকালে বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি ও ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
তিনি জানান, বর্তমান যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে এসব রুটে নির্ধারিত ফ্লাইটগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই পুনরায় অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এদিকে, আকস্মিক ফ্লাইট বাতিলের খবরে বিমানবন্দরে নেমে এসেছে বিষণ্ণতা ও বিশৃঙ্খলা। সরেজমিনে দেখা যায়, শত শত যাত্রী তাদের ব্যাগ ও মালপত্র নিয়ে টার্মিনালের ভেতরে ও বাইরে অপেক্ষা করছেন। নির্দিষ্ট কোনো সময়সূচি না পাওয়ায় তাদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে যারা কর্মস্থলে যোগ দিতে যাচ্ছিলেন, তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নোয়াখালীর সেনবাগ থেকে আসা কাতারগামী যাত্রী জুয়েল মিয়া বলেন, "আজ বিকেলে আমার ফ্লাইট ছিল। বাতিলের খবর পেলেও এজেন্সির কথায় সকালে বিমানবন্দরে এসেছি। কিন্তু এখানে এসে কোনো সমাধান পাচ্ছি না। এয়ারলাইন্সের হটলাইনে এক ঘণ্টা চেষ্টা করেও কথা বলতে পারিনি। এখন কী হবে জানি না।"
একই অভিজ্ঞতার কথা জানালেন লক্ষ্মীপুরের জুবায়ের। গত শনিবার রাত থেকেই তিনি বিমানবন্দরে আটকা পড়ে আছেন। তিনি বলেন, "বিমান কর্তৃপক্ষ বলেছিল ২৪ ঘণ্টা পর খবর দেবে। কাল রাত থেকে উত্তরার এক হোটেলে ছিলাম। আজ এসে শুনি এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের ভোগান্তির শেষ নেই।"
তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলোতে বিপর্যয় নেমে এলেও ইউরোপ ও অন্যান্য আন্তর্জাতিক রুটে বিমান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এয়ারলাইন্সগুলো দ্রুততম সময়ে নতুন শিডিউল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
জুন ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।