পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

অনলাইন ডেস্কঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১ এএম
শেয়ার করুন:
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের মুদ্রণমান ও কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই মধ্যরাতে (রাত ১২টার পর) তিনি এসব প্রেসে উপস্থিত হন।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী যেসব ছাপাখানা ঘুরে দেখেন সেগুলো হলো—মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স এবং ন্যাশনাল প্রিন্টার্স।

ছাপাখানাগুলো পরিদর্শনের সময় মন্ত্রী পাঠ্যবই মুদ্রণের বাস্তব পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বইয়ের ছাপার মান, ব্যবহৃত কাগজের গুণগত মান এবং বাঁধাই কাজের সার্বিক অগ্রগতির খোঁজখবর নেন।

শিক্ষামন্ত্রী জানান, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। তাই কোনো ধরনের ছাড় না দিয়ে নির্ধারিত গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই মুদ্রণের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।