এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় একটি পুরোনো দোকানঘরের দেয়াল ভাঙার সময় তা ধসে পড়ে শাহিন (১৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহিন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের কামাল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আবু জাফর (৬৫) নামের এক ব্যক্তির পুরোনো দোকানঘরের দেয়াল ভাঙার কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত দেয়ালটির একটি অংশ শাহিনের ওপর ভেঙে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে তার বুক ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়।
ঢাকায় পৌঁছানোর পর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আনুমানিক ৮টার দিকে শাহিন শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানু ২৯, ২০২৪
ফেব্রু ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।