এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করার লক্ষ্যে ‘শশা মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ৪০ বছর ঊর্ধ্ব দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী শশা স্কুল মাঠে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চার দলের এই প্রতিযোগিতার চুড়ান্ত লড়াই দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তালুকদার নাজমুল হাসান (সিআইপি)। এর আগে টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কমল বিশ্বাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার হাবিবুর রহমান (বাবুল)।
আয়োজকরা জানান, একটি মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্মসহ প্রবীণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজ ও সমাজকে মাদকের ছায়ামুক্ত রাখতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
সেপ্টেম্বর ২৬, ২০২৫
অক্টোবর ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।