এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে কারিম মুন্সি (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কারিম মুন্সি ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদি গ্রামের মৃত জালাল মুন্সির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে আলগাদিয়া গ্রামের মাহমুদার (৩০) সঙ্গে কারিম মুন্সির বিয়ে হয়। তাঁদের সংসারে নীলিমা ওরফে খাদিজা (১৩) নামের একটি কন্যা সন্তান রয়েছে। মাহমুদা ভাঙ্গা উপজেলার ‘দেশ ক্লিনিকে’ কর্মরত আছেন।
নিহতের শাশুড়ি আনোয়ারা বেগম জানান, তাঁর দুই মেয়েকে দুই ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। বড় মেয়ে মাহমুদার সঙ্গে কারিম মুন্সির দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তিনি দাবি করেন, কারিম মাদকাসক্ত ছিলেন এবং এই বিষয় নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আট দিন আগে মাহমুদা স্বামীকে তালাক দেন। এরপর থেকে মেয়ের অবস্থান সম্পর্কে তিনি কিছু জানেন না।
নিহতের শ্যালিকা মহাসিনা আক্তার ঘটনার বিবরণ দিয়ে বলেন, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় ঘরের দরজার সামনে চালের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় কারিম মুন্সিকে ঝুলতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে বিষয়টি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পিরোজপুর | ২০ জুন, ২০২৬
কুমিল্লা | ২০ জুন, ২০২৬
পিরোজপুর | ২০ জুন, ২০২৬
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।