এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় শহিদুল ইসলাম মজনু নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা যুবলীগের প্রভাবশালী নেতা।
সোমবার দুপুরে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সেখান থেকে আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান মজনুকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিভিন্ন ধারায় মোট ১৪টি মামলা রয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, "শহিদুল ইসলাম মজনু দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। সম্প্রতি একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।"
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৬ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।