এসএসসি পুনঃনিরীক্ষণে কোন বোর্ডে নতুন কতজন পাস, জিপিএ ৫ পেল কতজন

অনলাইন ডেস্কঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫১ এএম
শেয়ার করুন:
এসএসসি পুনঃনিরীক্ষণে কোন বোর্ডে নতুন কতজন পাস, জিপিএ ৫ পেল কতজন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (রি-স্ক্রুটিনি) ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে মোট ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। একই সঙ্গে ফলাফল পরিবর্তনের মাধ্যমে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ৭৯ জন। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করে। 

শিক্ষা বোর্ডগুলোর দেওয়া তথ্যানুযায়ী, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী আবেদন করেছিল।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলাফল:
ঢাকা বোর্ড: ফেল থেকে পাস করেছে ৩৩৭ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯০৬ জন।
ময়মনসিংহ বোর্ড: সর্বোচ্চ ১ হাজার ১৮০ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ৭৭৭ জন।
দিনাজপুর বোর্ড: ফেল থেকে পাস করেছে ৮৬৭ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ২৭৫ জন।
যশোর বোর্ড: ফেল থেকে পাস করেছে ৩৮০ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন।
কুমিল্লা বোর্ড: ফেল থেকে পাস করেছে ৩৩৬ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন।
চট্টগ্রাম বোর্ড: ফেল থেকে পাস করেছে ১৯০ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন।
সিলেট বোর্ড: ফেল থেকে পাস করেছে ১৮৬ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ১২১ জন।
রাজশাহী বোর্ড: ফেল থেকে পাস করেছে ১১১ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন।
বরিশাল বোর্ড: ফেল থেকে পাস করেছে ৭৯ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড:
মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল): পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ২৫৫ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন শিক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ড: ফেল থেকে পাস করেছে ৬৬৪ জন শিক্ষার্থী এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমানের মূল ফলাফল প্রকাশিত হয়েছিল। সে সময় গড় পাসের হার ছিল ৬২.২৫ শতাংশ এবং সারা দেশে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।