এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কচাঁ নদীসহ পাঁচটি নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। পরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে কাউখালীর কচাঁ নদীসহ উপজেলার বিভিন্ন শাখা নদীতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের ডিম ছাড়ার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের (৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর) বিশেষ সংরক্ষণ অভিযান চলছে। এরই অংশ হিসেবে রোববার বিকেলে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ উপজেলার কচাঁ নদীসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ টহল ও অভিযান পরিচালনা করে। অভিযানকালে নদী থেকে প্রায় ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নদী তীরবর্তী এলাকায় জনসমক্ষে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, "মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে ২২ দিনের এই সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হচ্ছে। অবৈধ মাছ শিকার ও নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, থানা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত থাকবে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান চলমান থাকবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।