এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং সাংস্কৃতিক কূটনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে পাঁচ দিনের সরকারি সফরে ইউরোপ যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিনি স্পেন ও যুক্তরাজ্য সফর করবেন।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ বৈঠকে অংশ নেবেন প্রতিমন্ত্রী।
সফরের প্রথম ধাপে প্রতিমন্ত্রী স্পেনের সেভিল শহরে যাবেন। সেখানে তিনি ২৬ অক্টোবর ‘৩য় স্পেন-বাংলাদেশ এক্সপো’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ‘দৃঢ় অংশীদারিত্ব, যৌথ সমৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে মেলাটির আয়োজন করেছে ‘স্পেন-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো স্প্যানিশ প্রস্তুতকারক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশি রপ্তানিকারকদের কার্যকর সেতুবন্ধন তৈরি করা।
স্পেন সফর শেষে আগামী ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ। যুক্তরাজ্যে তার কর্মসূচির মূল কেন্দ্রবিন্দুতে থাকবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিল্প-সংস্কৃতি তুলে ধরা, সাংস্কৃতিক অংশীদারিত্বের পরিধি বাড়ানো এবং বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফর ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে সরকারের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৫ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।