এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আরাফাত হোসেন। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত রূপান্তর এবং একটি আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে তাঁর এ দায়িত্ব গ্রহণ স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
নবগঠিত কমিটির সভাপতি আরাফাত হোসেন উপজেলার কুসুমদী গ্রামের প্রয়াত চান মিয়ার ছেলে। তিনি ইতিপূর্বেও বিদ্যালয়ের প্রতি আন্তরিক দায়বদ্ধতা থেকে নিজস্ব অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সাধন করে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করেছিলেন। বিদ্যালয়টিতে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তাঁর সেই ব্যক্তিগত উদ্যোগ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছিল।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আরাফাত হোসেন বলেন, "শিক্ষা একটি জাতির সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আদর্শ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন, সুন্দর ও মনোরম পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীরা যাতে কোনো প্রকার ভীতি ছাড়া আনন্দঘন পরিবেশে পাঠগ্রহণ করে নিজেদের মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই আমি নিষ্ঠার সাথে কাজ করতে চাই।" বিদ্যালয়টির সার্বিক অগ্রযাত্রায় তিনি শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা সুলতানা সন্তোষ প্রকাশ করে বলেন, "বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের উন্নয়নে আরাফাত হোসেন আগেই নিজস্ব অর্থায়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।"
সংশ্লিষ্টদের প্রত্যাশা—নতুন সভাপতির দূরদর্শী উদ্যোগ, শিক্ষকদের একাগ্রতা এবং অভিভাবকদের ইতিবাচক সহযোগিতায় ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের শিক্ষার মান উত্তরোত্তর সমৃদ্ধ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে প্রতিষ্ঠানটি আলফাডাঙ্গা উপজেলায় এক অনন্য ভূমিকা পালন করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।