এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে পুলিশের তাৎক্ষণিক অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কিশোরসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) আত্রাই বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আত্রাই উপজেলার দারিয়াগাথী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (১৪) এবং রাজশাহীর বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামের মো. বাবু মণ্ডলের ছেলে মো. সাদিকুল ইসলাম সাজু (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশের একটি দল বাজারে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিশোর আবু বক্কর সিদ্দিক। বিষয়টি টের পেয়ে টহল পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হাতেনাতে আটক করে এবং মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের সহযোগী সাদিকুল ইসলাম সাজুকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আত্রাই থানার পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
অক্টোবর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।