এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কামারগ্রাম আল-জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজন শুরু হয়। এতে কিরাত, হাদিস পাঠ, মাসয়ালা-মাসায়েল, দৈনন্দিন দোয়া এবং ইসলামী সংগীতসহ (গজল) বিভিন্ন ধর্মীয় বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। দিনভর মুখরিত এই আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা, যোগ্যতা ও সুপ্ত প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মুফতি আশিকুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের কেবল ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করলেই চলবে না; বরং তাদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। কোরআন ও হাদিসের সঠিক শিক্ষা চর্চা, ইসলামী অনুশাসন অনুসরণ এবং উত্তম চরিত্র গঠনের মাধ্যমেই শিক্ষার্থীরা দেশ ও সমাজের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, “এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং পার্শ্ববর্তী বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজন ঘিরে পুরো মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক উৎসবের আমেজ বিরাজ করে।
জুলাই ২, ২০২৬
সেপ্টেম্বর ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।