এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সরকারি কর্মকর্তা ও নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে উপস্থিত হলে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় প্রতিমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। মতবিনিময় শেষে কার্যালয় চত্বরে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি এবং জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
এছাড়াও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজসহ এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।