এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো তাইব (৫) ও তাহমিদ (৫)।
বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করার সময় অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়ে ওই দুই শিশু। এতে তারা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। হৃদয়বিদারক এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘটনাস্থলে ভিড় জমায়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনে কাটা পড়ে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”
এ ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মার্চ ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।