এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় নিজের ক্রয়কৃত রের্কডীয় জায়গা দখল দিচ্ছে না প্রভাবশালী প্রতিপক্ষরা। ঘর উত্তোলন করতে গেলে প্রতিপক্ষরা বাঁধা দিয়ে ওই স্থানে কলা গাছ রোপন করেন তারা। স্থানীয়ভাবে একাধিবার শালীস-মিমাংসা হলেও তা মানছে না প্রভাবশালী লোকমান বাহাদুরসহ তার ভাইয়েরা। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাদঁত্রিশিরা গ্রামের আবুল কাসেম বাহাদুরের কাছ থেকে ১৯৯৪ সালে ১৪ শতাংশ জায়গা ক্রয় করে তার নামে রের্কড করেন মৃত.রাজে আলী বাহাদুরের ছেলে মো.হেনজালাল বাহাদুর। যার মৌজা-চাঁদত্রিশিরা, জেএল নং ৫৯, বিএস খতিয়ান নং ১০০৪, ১৩৮২ বিএস দাগ নং ২৮০৬,২৮১১, ২৮১২। ওই জায়গায় সম্প্রতি হেনজালাল বাহাদুর ঘর তুলতে গেছে বাঁধা দেয় প্রভাবশালী লোকমান বাহাদুর, ইকবাল বাহাদুরসহ তার ভাইয়েরা। তারা ওই ঘর উত্তোলনের জায়গায় সামনে কলাগাছ রোপন করেন। তারা এতই প্রভাবশালী যে তাদের ভয়ে ওই বাড়ির আস পাশের লোকজন কথা বলতে সাহস পাচ্ছে না। স্থানীয়রা এই ঘটনার একাধিকবার শালীস-মিমাংসায় বসলেও তারা কোন সমাধান করতে পারেনি।
এব্যাপারে অভিযুক্ত লোকমান হোসেন বাহাদুর সাংবাদিকদের বলেন, আমার পিতা কাশেম বাহাদুর যে সম্পত্তি বিক্রি করেছে তা হেনজালালকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যে স্থানে ঘর উত্তোলন করছে সেই স্থানে হেনজালাল জায়গা পাবে না। ওই স্থান আমাদের ভাইদের।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।