এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল।
উপজেলার আমিরাবাদ মডেল মসজিদ সংলগ্ন রহমান মৃধার ডাঙ্গীতে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি আকটেরচর ইউনিয়ন পরিষদের সীমানাধীন ধলা শিকদারের বাড়ি থেকে শুরু হয়ে কাঁচিকাটা খাল সড়ক হয়ে আমিরাবাদ রহমান মৃধার ডাঙ্গী পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই রাস্তাটির উন্নয়ন কাজ শেষ হলে স্থানীয়দের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে বলে ধারণা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল, ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কাউছার রহমান এবং সদরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার।
এছাড়াও অনুষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাবিবুর রহমান, সদরপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানু ৩০, ২০২৬
ডিসেম্বর ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাঙ্গামাটি | ৩০ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩০ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৩০ আগস্ট, ২০২৬
আইন আদালত | ৩০ আগস্ট, ২০২৬
টেনিস | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।