এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের বায়তুল মোকাদ্দেম মসজিদ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মসজিদ ভবনে বায়তুল মোকাদ্দেম মসজিদ মুসল্লি কমিটির উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মো. তানভীর চৌধুরী রুবেল বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, ফরিদপুর-০৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-এর হাত ধরে জেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে। ফরিদপুরবাসী যেকোনো প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতাকর্মীদের পাশে পাবেন বলেও তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়তুল মোকাদ্দেম মসজিদ মুসল্লি কমিটির উপদেষ্টা মো. আবু জাফর বিশ্বাস, সভাপতি মো. আবু জাফর মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, অর্থ সম্পাদক সৈয়দ দিদারুল আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা।
দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাদ্দেম মসজিদের ইমাম ও খতিব মো. রইসুল ইসলাম।
এপ্রিল ১৩, ২০২৫
জানু ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আইন আদালত | ৩০ আগস্ট, ২০২৬
টেনিস | ৩০ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।