এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কমলাপুর মাটিয়া গোরস্থান প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় এক সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে শশুরবাড়ির স্বজনদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খান মোহাম্মদ সোয়েব আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা এই আয়োজনে অংশ নেন।
ইফতারের আগে আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, মরহুম আরাফাত রহমান কোকোসহ বিএনপির সকল শহীদ নেতাকর্মীদের আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
সংবর্ধনা ও ইফতার মাহফিলটি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আইন আদালত | ৩০ আগস্ট, ২০২৬
টেনিস | ৩০ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।