এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় শালিকে বিয়ের কুপ্রস্তাব এবং তাতে রাজি না হওয়ায় তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বোনজামাই জয় মাতুব্বরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। আটক জয় মাতুব্বর রাজকান্দা গ্রামের বাবলু মাতুব্বরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে গোয়ালপোতা গ্রামের আব্দুল গফফার শেখের মেয়ে চায়না বেগমের সঙ্গে জয় মাতুব্বরের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের সংসার ও সন্তান থাকা সত্ত্বেও জয় মাতুব্বর সম্প্রতি তার শালিকে (স্ত্রীর ছোট বোন) বিয়ের প্রস্তাব দেন। শালি সেই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করলে তার ওপর ক্ষিপ্ত হন জয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় জয় মাতুব্বর তার শ্বশুরবাড়িতে গিয়ে আবারও ওই তরুণীকে উত্ত্যক্ত করেন। এক পর্যায়ে শালি পুনরায় অস্বীকৃতি জানালে জয় তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এমনকি চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে তাকে গুরুতর আহত করেন। তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত জয় মাতুব্বরকে হাতেনাতে আটক করে নগরকান্দা থানা পুলিশকে খবর দেন।
ভুক্তভোগী স্ত্রী চায়না বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার স্বামী প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় আমাকে মারধর করেন এবং যৌতুকের জন্য চাপ দেন। এখন তিনি আমার ছোট বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে তাকেও মারধর করেছেন। ইতিপূর্বে বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও তিনি নিজেকে সংশোধন করেননি।"
এ ঘটনায় ডাঙ্গী ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
নগরকান্দা থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মার্চ ১৮, ২০২৫
মার্চ ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।