এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় হারেস কাজী নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হারেস কাজী ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন হারেস কাজী। এসময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
এদিকে, হারেস কাজীর মৃত্যুর সংবাদ তার গ্রামে পৌঁছালে স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে যায়। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এই সড়কে প্রতিনিয়ত যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে। তারা জনবহুল এই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।