এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের কর্মচারীদের সম্মানি এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থার সুবিধাভোগী নির্বাচনের জন্য গঠিত সরকারি যাচাই-বাছাই কমিটিতে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে 'গণ্যমান্য ব্যক্তি' হিসেবে সদস্য করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক সচেতন মহলের মধ্যে তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই ২০২৬ তারিখের এক অফিস আদেশের মাধ্যমে ২০২৬-২০২৭ অর্থবছরের সম্মানিভোগী নির্বাচনের লক্ষ্যে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। আদেশে ইউএনও-কে কমিটির সভাপতি এবং মো. মনিরুজ্জামান মনির ও ননী গোপাল স্বর্ণকারকে সদস্য করা হয়। সরকারি অফিস আদেশে ননী গোপাল স্বর্ণকারকে 'গণ্যমান্য ব্যক্তি' হিসেবে পরিচয় দেওয়া হলেও অনুসন্ধানে জানা যায়, তিনি আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা বলেন, "ননী গোপাল স্বর্ণকার বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।"
সরকারি যাচাই-বাছাই কমিটিতে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিকে অন্তর্ভুক্ত করায় প্রতিক্রিয়া জানিয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, "সরকারি একটি গুরুত্বপূর্ণ যাচাই-বাছাই কমিটিতে এমন ব্যক্তির অন্তর্ভুক্তি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।"
তবে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে ননী গোপাল স্বর্ণকার বলেন, "আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদে নেই। আমাকে 'গণ্যমান্য ব্যক্তি' হিসেবেই কমিটিতে রাখা হয়েছে। তবে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে যদি কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি থাকে, তবে প্রশাসন বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে।"
এ বিষয়ে আলফাডাঙ্গার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহানুর জামান বলেন, "আমি আলফাডাঙ্গায় নতুন যোগদান করেছি। এ কমিটি গঠনের সময় আমি দায়িত্বে ছিলাম না। পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস আদেশের মাধ্যমে কমিটিটি গঠন করেছিলেন। ননী গোপাল স্বর্ণকার কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদে আছেন কি না, সে বিষয়ে আমি ব্যক্তিগতভাবে অবগত নই।"
এদিকে সরকারি অর্থের আওতায় সুবিধাভোগী নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ দিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা জানান, এমন কমিটিতে সদস্য মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, যোগ্যতা ও সর্বজনীন গ্রহণযোগ্যতা যাচাই করা আবশ্যক। একই সঙ্গে এই কমিটি গঠনে সরকারি দিকনির্দেশনা ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।